ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির ভাই বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত গাজা যুদ্ধ শুরুর পর ১৮ শতাধিক শিশু ধরে নিয়ে গেছে ইসরায়েল রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের আঘাতে নিহত ছোট ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

এবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জায়গাসংক্রান্ত জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান। জানা যায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। নিহত ও ঘাতক দুজনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার এশার নামাজের সময় মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে বাঁশের শক্ত গোড়া দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই লুৎফুর রহমান।

স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে সিলেটের এমজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, জমি বিরোধের জের ধরে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এশার নামাজের সময় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করা করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল

মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের আঘাতে নিহত ছোট ভাই

আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫