ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি ২০২৭ সালে রোজা শুরু কবে, জানা গেল সম্ভাব্য তারিখ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা, বাকি ৪৫০ টাকা যাচ্ছে কোথায়: প্রশ্ন পাটওয়ারীর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে: অলি আহমদকে নিয়ে ফজলুর রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী ‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে আরও দুই শিক্ষার্থী বহিষ্কার লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে গিয়ে ঘুম, কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

শিক্ষা সংস্কার না করে কেন এসএসসির রেজাল্ট সংস্কার হলো: প্রশ্ন অকৃতকার্য শিক্ষার্থীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৮৩৯ বার পড়া হয়েছে

এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর থেকে রাজধানীর বকশিবাজারে বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন তারা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার শিক্ষার সংস্কার না করে রেজাল্টের সংস্কার করায় এ বছর ফেলের হার বেশি। তাদের সাথে অন্যায় করা হয়েছে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এসএসসি পরীক্ষার খাতা সুষ্ঠুভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে ফেলের হার বিগত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। যারা এক বিষয়ে ফেল করেছেন তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত, তা না হলে তাদের এক বছর সময় নষ্ট হবে। পাশাপাশি তারা সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন।

তারা আরও বলেন, এর আগে গত ১৩ জুলাই আমরা বিক্ষোভ করেছিলাম। তখন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিল ১৭ তারিখের মধ্যে তারা আমাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। কিন্তু তারা আমাদেরকে কোনো ফোন বা ম্যাসেজ করেনি। তাই আমরা আবার এখানে উপস্থিত হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এরপরও দাবি না মানলে, আমরা ৬ লাখ শিক্ষার্থী শাহবাগে অবস্থান নিব।

এর আগে, গত ১০ জুলাই প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি

শিক্ষা সংস্কার না করে কেন এসএসসির রেজাল্ট সংস্কার হলো: প্রশ্ন অকৃতকার্য শিক্ষার্থীদের

আপডেট সময় ০৩:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫