ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে: অলি আহমদকে নিয়ে ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

এবার রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ৪ আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেন, কিছু বেইমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে; আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয় উনি সেই রোগে ভুগছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারেজামায়াতের ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আহমেদ অলি’— এই বিষয়টিকে তাহলে আপনি কীভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নে তিনি বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই।

কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, তাদের (জামায়াতের ১১ দলীয় জোট) সর্বোচ্চ ভোট হবে ৭৬ বা ৭৫। আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, তাকে (কর্নেল আহমেদ) এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।

বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন গ্রহণ করেছেন, তারা কাদের জন্য নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলার সময় এখনো আসে নাই। কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না। উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে: অলি আহমদকে নিয়ে ফজলুর রহমান

আপডেট সময় ০২:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬