ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা ‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

জামায়াতে সমাবেশে শহীদ আবু সাঈদের দুই ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপস্থিত হয়েছেন শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেইট দিয়ে তারা প্রবেশ করেন। এ সময় বড় ভাই রমজান আলী বলেন,” আমরা জামাতের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি। সেই দাওয়াত রক্ষা করে আজকে এ সমাবেশে এসেছি।

এদিকে জামাতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন,” শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেনকে নিয়ে আসার দায়িত্ব ছিল আমার। উনারা আমাদের দাওয়াত রেখে আজকে আমাদের সমাবেশে এসেছেন।”

উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ১৬ ই জুলাই বিশ্ববিদ্যালয় এলাকায় আবু সাঈদ পুলিশের অব্যাহত গুলির সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি । এই হত্যার ঘটনা ছাত্র-জনতার আন্দোলনকে তীব্রভাবে বেগবান করে। আন্দোলন এতই তীব্র হয়েছিল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

জামায়াতে সমাবেশে শহীদ আবু সাঈদের দুই ভাই

আপডেট সময় ০২:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫