ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই তাদের আতঙ্ক: মনির খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৮৬৫ বার পড়া হয়েছে

এবার নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই একটি মহলের আতঙ্কের মূল কারণ বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি নেতা মনির খান। তিনি বলেছেন, এই আশঙ্কা থেকেই একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।

গতকাল সোমবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মনির খান।

মনির খান বলেন, ‘আমাদের ভবিষ্যৎ নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এ দেশে প্রধানমন্ত্রী হবেন। এই ভয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়। বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেটি গত সরকারের বিদায়ে তাদের প্রতিষ্ঠিত করবার জন্য যে ছোটখাটো পিচ্চি পোলাপানকে দিয়ে যে দল গঠন করা হয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে-ময়দানে তারা অরাজকতা সৃষ্টি করছে। যদি জনাব তারেক রহমান দুই দিন চুপ থাকেন, যদি শান্ত হতে না বলেন, আমি বিশ্বাস করি এই ফিডার খাওয়া এই পিচ্চি পোলাপানদের অবস্থা কোথায় যাবে আপনারা একবার ভেবে দেখুন।’

বিএনপি শান্তভাবে সব কিছু সামাল দিচ্ছে জানিয়ে মনির খান বলেন, ‘আমরা সঠিক নেতৃত্বে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবারই বলেছেন শান্ত থাকো। কোনো প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। যার কারণে আমরা শান্ত থেকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা এখনো চুপ রয়েছে।’

রাজনৈতিক হুঁশিয়ারি দিয়ে মনির খান বলেন, ‘যা করছেন বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। যা ঘটছে তা বাংলাদেশের জন্য ঠিক হচ্ছে না। যা করে বেড়াচ্ছেন তা কোনোভাবেই কাম্য নয়। আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই কোটাভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জন্য আপনাদের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা বাস্তবায়ন করতে চান, সেটা বাংলাদেশের মানুষ কখনো বরদাশত করবে না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই তাদের আতঙ্ক: মনির খান

আপডেট সময় ১০:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫