কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও আটকের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
বিস্তারিত আসছে...
