ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাশহাদে জন্ম, মায়ের হাতেই কোরআন শিক্ষা: আয়াতুল্লাহ আলী খামেনির শৈশবের গল্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ-এর একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯ এপ্রিল জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা সৈয়দ জওয়াদ খামেনি স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত ছিলেন। মা খাদিজে মির্দামাদী ছিলেন অত্যন্ত ধার্মিক ও ধর্মনিষ্ঠা সম্পন্ন নারী।

শৈশবে মায়ের কাছ থেকেই কোরআন শিক্ষাসহ ইসলামের মৌলিক বিষয়গুলোয় প্রাথমিক দীক্ষা নেন আলী খামেনি। তার বিভিন্ন স্মৃতিকথায় উঠে এসেছে, মা খাদিজে মির্দামাদীর কোরআন তেলাওয়াতের কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর। খামেনি নিজেই উল্লেখ করেছেন, তার চরিত্র গঠন ও ধর্মীয় চেতনা বিকাশে মায়ের ভূমিকা ছিল ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

মাত্র চার বছর বয়সে বড় ভাই মোহাম্মদের সঙ্গে স্থানীয় একটি মক্তবে পড়াশোনা শুরু করেন তিনি। তবে শৈশবের সেই শিক্ষাজীবন পুরোপুরি সুখকর ছিল না। নিজের স্মৃতিকথায় খামেনি লিখেছেন, মক্তবের শিক্ষককে তিনি খুব ভয় পেতেন। কারণ প্রতি শনিবার শিক্ষক শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে শারীরিক শাস্তি দিতেন।

শৈশবের ধর্মীয় পরিবেশ, পারিবারিক শিক্ষাদীক্ষা এবং কঠোর শৃঙ্খলার মধ্য দিয়েই গড়ে ওঠে আলী খামেনির প্রাথমিক জীবনভিত্তি—যা পরবর্তী সময়ে তার রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের পথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

মাশহাদে জন্ম, মায়ের হাতেই কোরআন শিক্ষা: আয়াতুল্লাহ আলী খামেনির শৈশবের গল্প

আপডেট সময় ০৯:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬