ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান

কোচ হতে চান মাহমুদউল্লাহ ও মুশফিক: বিসিবি সভাপতি 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

ইতিমধ্যে তিন সংস্করণের ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম টিকে আছেন কেবল টেস্টে। এই সংস্করণেও সময়টা ভালো যাচ্ছে না তার। তাতে এ দুই তারকা ক্রিকেটারের শেষ দেখছেন অনেকেই। তবে খেলোয়াড়ি জীবন শেষে তাদের কোচিংয়ে দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দেন বুলবুল। সেখানেই তিনি জানিয়েছেন, অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ আন্তর্জাতিক পর্যায়ের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের আগেই তাকে জানিয়েছিলেন তারা।

এদিন বিএসজেএর কার্যালয়ে সাবেক ক্রিকেটারদের প্রসঙ্গে বুলবুল বলেন, ‘নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। আকরাম (খান) সেরা অধিনায়কদের একজন। লিপু ভাই (গাজী আশরাফ হোসেন), হাবিবুল বাশার—প্রত্যেকেই কিংবদন্তি। তারা আমাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে তাদের চরিত্র, উইকেট ও ড্রেসিং রুম সংস্কৃতি বোঝার ক্ষমতা—এসবই আমাদের সম্পদ।’

তিনি বলেন, ‘এ ধরনের “সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের” কাছ থেকে আমরা যথাযথভাবে উপকৃত হতে পারি, সেটি নিশ্চিত করতে হবে। তবে এটাও সত্য, যে কেউ ক্রিকেট খেলেছে মানেই সে ভালো প্রশাসক বা কোচ হতে পারবে—এমন নয়। এজন্য আমি যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনার উদ্যোগ নিচ্ছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

কোচ হতে চান মাহমুদউল্লাহ ও মুশফিক: বিসিবি সভাপতি 

আপডেট সময় ০৮:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫