ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক

জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গুলি ছোড়া হয়: চিফ প্রসিকিউটর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

এবার জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এদিকে জুলাই-আগস্টে মানবাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারে মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

এদিন এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।

শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। এদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির গড়তে চান তিনি।

এদিন কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার (৭ জুলাই) এ মামলার বিচারে ফের বসবেন ট্রাইব্যুনাল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার

জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গুলি ছোড়া হয়: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৬:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫