ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার

এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে লিওনেল মেসির চোখের জল অনেকের মনেই প্রশ্ন তুলেছিলএটাই কি আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ? তবে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বিশ্বকাপে শেষ অধ্যায় শেষ হলেও জাতীয় দল থেকে এখনই বিদায় নিচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক। ফাইনালে পরাজয়ের পর মাঠে কোমরে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েন ৩৯ বছর বয়সী মেসি। সেই দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপের মঞ্চে এটাই ছিল তার শেষ ম্যাচ।

তবে বিষয়টি তেমন নয়। মেসি এখনও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের অধ্যায়ের ইতি টানার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। বিশ্বকাপটি যে তার শেষ বিশ্বকাপ হতে পারে, এমন আলোচনা থাকলেও তিনি এই টুর্নামেন্টে অবসরের সিদ্ধান্ত নিয়ে আসেননি। তার ঘনিষ্ঠদের কাছেও তিনি কখনো বলেননি যে, বিশ্বকাপ শেষেই জাতীয় দলকে বিদায় জানাবেন। ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্যও করেননি মেসি। ম্যাচ শেষে তিনি অন্য খেলোয়াড়দের মতো সংবাদমাধ্যমের সামনে থামেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় পরাজয়ের কষ্ট এবংউন্মুক্ত ক্ষত‘-এর কথা লিখলেও জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি।

সব মিলিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য চিত্র হলো, স্পেনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নয়। ধারণা করা হচ্ছে, বিদায়ের সিদ্ধান্ত নিলে মেসি তা আর্জেন্টিনার সমর্থকদের সামনে থেকেই নিতে চাইবেন। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে জাতীয় দল আগামী সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আবার মাঠে নামবে। সে সময় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও প্রতিপক্ষ ও ভেন্যু এখনও নির্ধারণ হয়নি, তবু সেই উইন্ডোতেই মেসিকে আবার আকাশিসাদা জার্সিতে দেখা যেতে পারে।

এ মুহূর্তে মেসির প্রধান লক্ষ্য বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে ওঠা। এরপরই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ২০৩০ বিশ্বকাপ এখনও অনেক দূরের পথ। শতবর্ষের সেই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, মরক্কো ও পর্তুগাল। পাশাপাশি শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক দেশ হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তবে প্রতিযোগিতামূলক সূচি ধরে রাখতে দলটিকে বাছাইপর্ব বা বিকল্প প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেও অংশ নিতে হতে পারে। সেই পথচলায় মেসি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি

আপডেট সময় ০৩:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬