ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

গুলশানে চাঁদাবাজির ঘটনায় পলাতক ছাত্রনেতা জানে আলম গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক থাকা গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান

ডিসি তালেবুর রহমান জানান, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দিয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টায় অভিযুক্ত অপু দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, একই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর

গুলশান থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের নামে রাজনৈতিক বিবেচনায় অর্থ দাবি করে এবং তা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও মানহানিকর তথ্য’ ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

গুলশানে চাঁদাবাজির ঘটনায় পলাতক ছাত্রনেতা জানে আলম গ্রেপ্তার

আপডেট সময় ০২:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫