ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

‘৩ আগস্ট বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন হতে যাচ্ছে’ — এনসিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

আগামী ৩ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিণত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দিন ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের সনদ’ ঘোষণা এবং পরবর্তী কর্মসূচি প্রকাশ করতে যাচ্ছে দলটি।

শুক্রবার (১ আগস্ট) ‘সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে’ শিরোনামে এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বিপুল জনসমাগম ও আগ্রহের মধ্য দিয়ে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করেছে। এই পদযাত্রায় দলটি দেশের শহর, গ্রাম, জনপদ ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে—শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করেছে। এখন সেই মতামতের ভিত্তিতেই ঘোষণা আসবে ‘জুলাই ঘোষণাপত্র’।”

বিবৃতিতে আরও বলা হয়, “২০২৪ সালের ৩ আগস্ট যেখানে ‘এক দফা’র ঘোষণার সূচনা হয়েছিল, সেই কেন্দ্রীয় শহীদ মিনারেই আবারও আসছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সেখানে তিনি তুলে ধরবেন জনগণের আশা-আকাঙ্ক্ষা, এনসিপির প্রতিশ্রুতি এবং পরবর্তী কর্মপন্থা।”

এদিনটিকে ‘ঐতিহাসিক দিন’ আখ্যা দিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ৬৪ জেলার নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চলের তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে প্রোগ্রামটি সফল করার আহ্বান জানিয়েছেন।

ঘোষণায় শেষদিকে বলা হয়, “আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।”

এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি তাদের রাজনৈতিক অবস্থান সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরতে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৮ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি বন্ধ, সাতটি বন্ধ হওয়ার পথে

‘৩ আগস্ট বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন হতে যাচ্ছে’ — এনসিপি

আপডেট সময় ১১:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫