ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: সাবেক ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে নগদ টাকা ও কোটি টাকার চেক উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

রাজধানীতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বিরুদ্ধে। সর্বশেষ, গুলশান থানা পুলিশ বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে। বিষয়টি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

ওসি জানান, রিমান্ডে রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে একাধিক বাসায় অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বাড্ডার ওই বাসায় অভিযান চালিয়ে উল্লেখযোগ্য অর্থ উদ্ধার করা হয়। এর আগে, গত ২৯ জুলাই রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে চারটি চেক উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা।

চেকগুলো জনতা ব্যাংকের এবং এতে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সই রয়েছে বলে জানা গেছে। তিনি ট্রেড জোন নামে একটি প্রতিষ্ঠানের মালিক। চেকগুলোর মধ্যে দুটি ১ কোটি করে, একটি ১৫ লাখ এবং অন্যটি ১০ লাখ টাকার, তবে কোনোটিতে তারিখ লেখা নেই।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানায় একটি নতুন মামলা প্রক্রিয়াধীন। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি থেকে রিয়াদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: সাবেক ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে নগদ টাকা ও কোটি টাকার চেক উদ্ধার

আপডেট সময় ০৯:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫