ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

গণতান্ত্রিক পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে: মাহদী আমিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি বলেন, গত পাঁচ মাসে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন সার্জিও গর। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

ড. মাহদী আমিন জানান, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তারা বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন।

বৈঠকে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতে বিদ্যমান সমস্যার সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বেসরকারি খাতে সরকারের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা, সাত দিন সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। সরকারের আশা, শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

গণতান্ত্রিক পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে: মাহদী আমিন

আপডেট সময় ০৪:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬