ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাচ্ছে শিবির প্যানেল: অভিযোগ আবিদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ইসলামী ছাত্রশিবির প্যানেলের প্রার্থীরা বারবার আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাচ্ছেন শিবির প্যানেলের প্রার্থীরা।

এর প্রেক্ষিতে ডাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ‌ও করেছেন তারা। রবিবার (৩১ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ জানানো শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী কর্তৃক বারবার আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি তাদের পরিচালিত ফোকাস কোচিং সেন্টারের নবীন বরণের নামে শিক্ষার্থীদের উপঢৌকন ও ভোট চেয়েছেন শিবির প্যানেলের প্রার্থীরা। এটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। আমরা আজকে লিখিত অভিযোগ জানিয়েছি‌। এটা যদি আচরণবিধি লঙ্ঘন না হয় তাহলে আমরাও না হয় ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের উপঢৌকন দিলাম।

তিনি আরও বলেন, কিছুক্ষণ আছে সমাজ বিজ্ঞান বিভাগের ক্লাস রুমে ঢুকে চেয়ারম্যানের অনুমতি ব্যতীত শিক্ষার্থীদের কাছে মাইকে ভোট চেয়েছে শিবিরের প্রার্থী। এটাও সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন। তারা একটার পর একটা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছে তবুও প্রশাসন কোনো ধরণের ব্যবস্থা গ্ৰহণ করছে না। এমনভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমার শঙ্কা প্রকাশ করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাচ্ছে শিবির প্যানেল: অভিযোগ আবিদের

আপডেট সময় ১০:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫