ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

এবার হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ কোরে রাখে শিক্ষার্থীরা। এরই একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে একপক্ষ হামলা চালায়। তবে হামলাকারীদের পরিচয় এখনও চিহ্নিত করা যায়নি।

এদিকে নিজেদের পরিচয় ঢাকতে যমুনা টিভির ক্যামেরা ছুড়ে ফেলেন এক বহিরাগত। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।

ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীদের প্রায় এক মাস ধরে সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চলছিল। দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি সমন্বিত ডিগ্রি দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

আপডেট সময় ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫