ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’ ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা

নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি জাতীয় পর্যায়ের নেতা, তার ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ সাদা পাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেয়া প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্য প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সেনাবাহিনী, সিলেট বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বিজিবি সিলেট সেক্টর সদর দফতর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’

নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫