ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব বিষয় জানানো হয়েছে।

বিবৃতিতে প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়সহ এই ভূমিকাকে আরো সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, সুরক্ষা ও নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি।’

জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচিতে সফল করতে সমগ্র সেনাবাহিনী বদ্ধপরিকর বলে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এদিকে আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এ ছাড়া সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের

আপডেট সময় ০৫:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫