ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হঠাৎ কেন সপরিবারে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি গাজী নজরুল মুক্তিযোদ্ধা, পালিয়ে যাওয়ার লোক নন: শুনানিতে আইনজীবী বোদায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের শুনে শুনেই ৭১ বছরে পুরো কোরআন হিফজ করলেন মিশরের নারী ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব

চবি সংঘর্ষ: শিক্ষার্থীদের পিটুনি ও ছাদ থেকে ফেলার ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে শিক্ষার্থীদের লাঠি, রামদা ও ইটপাটকেল দিয়ে পেটানো ও ছাদ থেকে ফেলে দেওয়ার দৃশ্য দেখা গেছে।

রোববার দুপুরে সংঘর্ষের সময় ধারণ করা এসব ভিডিওতে দেখা যায়, ধানখেতে এক শিক্ষার্থীকে কয়েকজন স্থানীয় এলোপাতাড়ি মারধর করছেন। কারও হাতে লাঠি, কারও হাতে ধারালো অস্ত্র। প্রাণ বাঁচাতে শিক্ষার্থী কাকুতি-মিনতি করলেও শেষ পর্যন্ত দৌড়ে সরে যান। অন্য এক ভিডিওতে সাদা শার্ট পরা এক শিক্ষার্থীকে একতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়, এরপরও তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।

এ ছাড়া অন্তত আরও কয়েকটি ভিডিওতে স্থানীয়দের হাতে অস্ত্র ও শিক্ষার্থীদের পাল্টা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। কারও পরিচয় ও আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হাটহাজারী থানার ওসি আবু কাওছার মোহাম্মদ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হঠাৎ কেন সপরিবারে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

চবি সংঘর্ষ: শিক্ষার্থীদের পিটুনি ও ছাদ থেকে ফেলার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫