ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর তিস্তা মহাপ্রকল্পের পাশাপাশি চীনা জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫ গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র আজ মুক্তিযুদ্ধের প্রধান বঙ্গবীর সেনাপতি জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী বেতন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার জনগণকে স্বনির্ভর ভারত গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় তিনি জনগণকে স্বদেশী পণ্য ও সেবা ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেন। সোমবারে প্রকাশিত উপাত্ত অনুযায়ী এপ্রিলজুন প্রান্তিকে ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধ এবং বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের এই অর্থনৈতিক ধারা বজায় রয়েছে।

বিশ্বজুড়ে যুদ্ধ, সংকট ও সরবরাহ ব্যবস্থার বিশৃঙ্খলার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও ভারতের এই উন্নতি সর্বস্তরের মানুষের যৌথ প্রচেষ্টার প্রতিফলন।

যুদ্ধ সংক্রান্ত অর্থনৈতিক চাপ মোকাবিলায় প্রধানমন্ত্রী নাগরিকদের বিদেশে ভ্রমণ না করা, অনাবশ্যক স্বর্ণ ক্রয় এড়িয়ে চলা এবং বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলেওয়েড ইন ইন্ডিয়ানীতি অনুসরণের তাগিদ দেন। স্বদেশী ভাবধারা জোরদার করলে স্বাধীনতার শতবর্ষে যুবসমাজের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত মে মাসে আন্তর্জাতিক দূর্যোগ ও বিশ্ববাজারের অনিশ্চয়তা এড়াতে তিনি গণপরিবহন ব্যবহার, বৈদ্যুতিক যানবাহন গ্রহণ, ঘরে বসে কাজ করা এবং জ্বালানি তেল ও সোনা কেনা সীমিত রাখার আহ্বান জানিয়েছিলেন। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা

জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি

আপডেট সময় ০১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬