ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর তিস্তা মহাপ্রকল্পের পাশাপাশি চীনা জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫ গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইরাকের কাছে প্রায় ৮০ কোটি ডলার মূল্যের সামরিক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় ইরাককে সামরিক হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হবে। এ প্রকল্পের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থভিত্তিক প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই সামরিক সরঞ্জাম বিক্রির মাধ্যমে ইরাকের নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার হবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তিটি বাস্তবায়িত হলে ইরাক বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় আরও সক্ষম হবে।

বিশেষ করে হেলিকপ্টার ব্যবহার করে সেনা ও সরঞ্জাম পরিবহন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি এবং আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বাড়বে দেশটির।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনের ফলে এখন প্রস্তাবিত এই সামরিক সরঞ্জাম বিক্রির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬