ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির নতুন পে স্কেল হওয়াতে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও নয়: মার্কিন সিনেটর তিস্তা মহাপ্রকল্পের পাশাপাশি চীনা জে-১০সিই যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫ গণঅভ্যুত্থানে গুলিতে প্রাণ হারানো বন্ধুর স্মৃতি হ্যান্ডমাইক তুলে দিলেন নাহিদের হাতে জনগণকে বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ইরাকের কাছে ৮০ কোটি ডলারের হেলিকপ্টার বিক্রি করবে যুক্তরাষ্ট্র আজ মুক্তিযুদ্ধের প্রধান বঙ্গবীর সেনাপতি জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী

গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের একটি পৌর পাবলিক পার্কের কাছে বাস্তুচ্যুত পরিবারগুলোর অবস্থান করা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া গাজা শহরের পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে পৃথক বিমান হামলা চালানো হয়। এতে আরও তিনজন নিহত হন।

নিহতদের মধ্যে দুজনের মরদেহ সোমবার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বজন ও বন্ধুরা তাদের শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহগুলো দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর আগে রোববার মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় হামলায় তিন বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হন। শনিবারের হামলায়ও অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

নিহত এক ব্যক্তির আত্মীয় আমজাদ আবু আবদো রয়টার্সকে বলেন, গাজায় কার্যত কোনো যুদ্ধবিরতি নেই। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সেখানকার মানুষের একটি দিনও স্বাভাবিক কাটেনি। ড্রোনের শব্দ ও হামলার আতঙ্কে মানুষ ঘুমাতেও পারছেন না বলে জানান তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি নিখোঁজ ও জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের কেন্দ্র জানিয়েছে, গাজায় এখনো ৪ হাজার থেকে ৫ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অক্টোবর থেকে তাদের পাঁচ সেনা সদস্য ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭৩ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৫০০ জন আহত হয়েছেন। হতাহতদের বড় একটি অংশ নারী ও শিশু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

গাজায় ফের ইসরায়েলি বিমান হা’ম’লা, নি’হ’ত অন্তত ৫

আপডেট সময় ০১:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬