ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কায়কোবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

এবার ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর খাদেম মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান ৫ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (সাবেক মন্ত্রী)।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বারিধারা মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ . এর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর একান্ত আস্থাভাজন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ তাঁর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ মাওলানা ফারুকী’র হাতে তুলে দেন এবং সবসময় পূর্বের ন্যায় আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ আমি মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, আমরা জেনেছি সাধারণ সাধ্যমতো ভালোবাসা নিয়ে মাওলানা ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং চিকিৎসা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মুফতি রেজওয়ান রফিকী, লেখক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কায়কোবাদ

আপডেট সময় ০৩:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫