ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: জামায়াত নেতা রেজাউল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেন বাংলাদেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের ভিত্তি এবং শপথ হবে রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে তবে কোনো আমলারাও দুর্নীতি করতে পারবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা দুর্নীতিকে না বলতে চাই।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ শাখা শিবিরের ব্যানারে ক্যাম্পাস মাঠে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই, আমরা হিসেব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে, এগুলো সমাধান করতে ৫ বছর সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সবকিছুর ওপরে মেধা বড়। আর বড়ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না।

কলেজ শিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল। কলেজ শিবিরের সেক্রেটারি মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: জামায়াত নেতা রেজাউল করিম

আপডেট সময় ০২:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫