ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। সোমবার বাদ যোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া দোয়া মাহফিলে যোগ দেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং বিভিন্ন থানা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’

আপডেট সময় ০৭:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫