ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে এসি-ফ্যান কেনার হিড়িক, দোকানে ভাঙচুর-সংঘর্ষ কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

কনটেন্ট শুট করতে গিয়ে অগ্নিদগ্ধ আল-আমিন, বারডেমে মৃত্যুশয্যায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৯২৯ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক ও বিভিন্ন ধরণের বাস্তব–অবাস্তব কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল-আমিন (৪০) এবার কনটেন্ট তৈরি করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুশয্যায় লড়ছেন।

গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলা মোড় সংলগ্ন এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে নতুন কনটেন্ট শুট করছিলেন আল-আমিন। পরিকল্পনা ছিল—চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসল করবেন, আর সেটিই ভিডিওর মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে।

কিন্তু চৌবাচ্চায় অতিরিক্ত পেট্রোল ঢেলে ফেলায় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায় আগুনের শিখা। মুহূর্তেই বড় আগুনে ঘিরে যান আল-আমিন এবং তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়।

ঘটনার পর সহকারীরা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

সহকারী সূত্রে জানা গেছে, আল-আমিনের শরীরের ৩৫–৪০ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা এখনো সংকটজনক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার

কনটেন্ট শুট করতে গিয়ে অগ্নিদগ্ধ আল-আমিন, বারডেমে মৃত্যুশয্যায়

আপডেট সময় ১২:৪০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫