ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

পরিবারের হাতে প্রেমিক খুন, সিঁদুর পরে মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

এবার ভারতের মহারাষ্ট্রের নান্দেদে কাস্ট প্রথার বলি হলো এক তরুণের ভালোবাসা। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। নিহত তরুণের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কপালে সিঁদুর পরে প্রেমিকের মরদেহকেই বিয়ে করে আলোচনায় এসেছেন আঁচল নামের ওই তরুণী।

এদিকে নিহত সক্ষম তাঁতী (২০) স্থানীয়ভাবে নিম্নবর্ণের যুবক। প্রায় তিন বছর ধরে উচ্চবর্ণের মেয়ে আঁচলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আঁচলের ভাইদের মাধ্যমে সক্ষমের সঙ্গে পরিচয় হয় তার। ঘন ঘন যাতায়াতের মধ্য দিয়ে সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।

কিন্তু কাস্ট প্রথার কারণে আঁচলের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। সম্প্রতি সম্পর্কের বিষয়টি পরিবার জানতে পারলে শুরু হয় চাপ ও হুমকি। তারপরও আঁচল ও সক্ষম বিয়ের সিদ্ধান্ত নেন। গত বৃহস্পতিবার ঘটনাটি চরম পরিণতির দিকে যায়। আঁচলের বাবা ও ভাই বিষয়টি জানতে পেরে সক্ষমকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ, এরপর বেধড়ক মারধর, মাথায় গুলি এবং পরে পাথর দিয়ে মাথা থেঁতলে সক্ষমকে হত্যা করা হয়।

এদিকে মর্মান্তিক এ খবর আঁচলের কাছে পৌঁছালে তিনি ছুটে যান সক্ষমের বাড়িতে। সেখানেই অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃত প্রেমিকের দেহে হলুদ মেখে নিজের কপালে সিঁদুর পরেন এবং তাকে ‘বিয়ে’ করেন। এরপর তিনি ঘোষণা দেন বাকি জীবন তিনি সেই বাড়িতেই পুত্রবধূ হিসেবে থাকবেন।

আঁচল বলেন,সক্ষমের মৃত্যুর পরও আমাদের ভালোবাসা জিতেছে। আমার বাবা-ভাইরা হেরে গেছে। সক্ষম মারা গেলেও আমাদের ভালোবাসা বেঁচে আছে।তিনি হত্যাকারীদের মৃত্যুদণ্ড দাবি করেন। স্থানীয় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

পরিবারের হাতে প্রেমিক খুন, সিঁদুর পরে মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী

আপডেট সময় ১০:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫