ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন পাঁচ সদস্যের বিদেশি চিকিৎসক দল। সোমবার (১ ডিসেম্বর) তারা হাসপাতালে আসেন।

এর আগে, দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “খালেদা জিয়া খুবই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলেই ধরা যেতে পারে। ব্যাখ্যা দিতে চাই না।”

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান এলাকার বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

আপডেট সময় ০৬:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫