ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

‘হঠাৎ স্লোগান দিতে দিতে পিলখানায় ঢোকে ২৫ জন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১১৮৩ বার পড়া হয়েছে

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার নতুন তথ্য জাতীয় স্বাধীন কমিশনের কাছে উঠে এসেছে।

জাতীয় স্বাধীন কমিশনকে দেওয়া ৮৫ নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলামের জবানবন্দিতে উল্লেখ করেন, ২৫ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে পাঁচটার দিকে বা ২৬ ফেব্রুয়ারি বিকালে নিউ মার্কেট গেইট দিয়ে হঠাৎ একটি মিছিল ভেতরে ঢোকে। তিনি বলেন, “প্রায় ২০-২৫ জনের এই দল ‘বিডিআর জনতা ভাই ভাই’ স্লোগান দিতে দিতে ভিতরে প্রবেশ করে। মাগরিবের আজানের সময় তারা আবার বের হয়ে যায়।”

মেজর সৈয়দ মনিরুল ইসলামের জবানবন্দিতে আরও বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সাড়ে সাতটা থেকে আটটার দিকে কয়েকটি অ্যাম্বুলেন্সও ভেতরে প্রবেশ করতে দেখেন। তবে এই অ্যাম্বুলেন্সগুলো বিডিআরের অ্যাম্বুলেন্স ছিল না। ঘণ্টা খানেকের মধ্যে এগুলো ভিআইপি কনভয়ের মতো বের হয়ে যায়।

কমিশনের ১১ মাস ধরে করা তদন্তে এসব তথ্য সংগৃহীত হয়েছে এবং কমিশন রবিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ২০০৯ সালের হত্যাকাণ্ডের প্রমাণ ও ঘটনার প্রকৃত চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

‘হঠাৎ স্লোগান দিতে দিতে পিলখানায় ঢোকে ২৫ জন’

আপডেট সময় ০৭:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫