ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

এবার জামালপুরে সরিষাবাড়ীতে ছাত্রদল নেতা নাজমুল হাসানের গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাজমুল জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক।

এদিকে আটকরা হলেন- মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া ও বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত। সোমবার (২ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ জুন) রাত ১০টায় ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকায় আয়শা সুপার মার্কেট থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটকসহ জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত তিন দিন ধরে ভাটারা ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এই সুবাদে জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের কিছু কর্মী অবৈধভাবে এই চালগুলো কিনে নেন। পরে সরকারি বস্তা পাল্টে তাদের গুদামে মজুদ করে রাখেন।

এদিকে চালগুলো অন্য জায়গায় বিক্রির সময় সেনাবাহিনীর টহলরত টিম জানতে পারে। পরে ওয়ারেন্ট অফিসার সাদিক আলীর নেতৃত্বে আয়েশা সুপার মার্কেটে নাজমুল স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ কেজি (৫৬ বস্তা) চাল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে। এ সময় নাজমুল ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে যান।

পরে আটকদের ও উদ্ধারকৃত চাল লিজা রিছিলের উপস্থিতিতে থানার এসআই ফখরুল হাসানের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে জানতে অভিযুক্ত নাজমুলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

আপডেট সময় ০৩:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫