ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’

চীনের সঙ্গে আমরা কাঁচা চামড়া নিয়ে কথা বলেছি: বাণিজ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

এবার কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু সংগ্রহ, সংরক্ষণ ও বণ্টন নিশ্চিত করতে কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল রোববার (১ জুন) রাতে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা প্রাঙ্গণে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার (২ জুন) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কোরবানির পশুর চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি সঠিকভাবে সংগ্রহ করে ট্যানারি শিল্পে সরবরাহ করলে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব। এ জন্য ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পচনশীল বস্তু হওয়ায় দ্রুতই চামড়া নষ্ট হতে থাকে। নষ্ট চামড়ার কোনও দাম নেই। এ কারণে যারা কোরবানি করবেন এবং চামড়া সংগ্রহ করবেন সবাকেই এ বিষয়ে সতর্ক হতে হবে।’

তিনি বলেন, ‘চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। সঙ্গে অনেক ব্যবসায়ী প্রতিনিধি এসেছেন। তাদের সঙ্গে আমরা কাঁচা চামড়া নিয়ে কথা বলেছি। হয়তো আরও অনেকেই আসবেন। ইতোমধ্যে আমরা চামড়া রফতানি নিষিদ্ধ করার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছি। যাতে কাঁচা চামড়া রফতানি সম্ভব হয়। আমি চাই না, এ দেশ থেকে কাঁচা চামড়া বাইরে রফতানি হোক। কিন্তু সঠিক দাম না পেলে আমাদের সেদিকে যেতে হবে।’

‘পৃথিবীর মোট চামড়ার সাড়ে তিন শতাংশ বাংলাদেশে হয়। এটা অনেক বড় বরকত। কিন্তু আমরা এই বরকতকে নষ্ট করে ফেলেছি। আন্তর্জাতিক বাজারে আমাদের চামড়ার অবনমনের জন্য অনেকেই দায়ী।’ উল্লেখ করেন উপদেষ্টা।

কোরবানির চামড়া সংরক্ষণের চেষ্টা আগে কখনোই করা হয়নি উল্লেখ করে তিনি বলেন ‘এবারই প্রথম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কিছু সমস্যা হবে। প্রথম দিনে গন্ধ হবে, সুন্দর করে পরিষ্কার করে লবন দিতে পারলে গন্ধ কমে যাবে। লবণ দিয়ে তিন মাস চামড়া সংরক্ষণ করা যাবে। দাম না পেলে চামড়া বেচবো না এই সিদ্ধান্তে অটল থাকতে হবে। চামড়ার সঠিক দাম নিশ্চিত করার জন্য চামড়াগুলোকে সঠিক প্রক্রিয়ায় পরিচ্ছন্ন করতে হবে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়ায় লবণ দেওয়ার জন্য আমরা লবণ চাষিদের কাছ থেকে সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছি। এই লবণ মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হবে চামড়া সংরক্ষণের জন্য। এতে কিছুটা হলেও লবণ চাষিরা উপকৃত হয়েছেন।’

উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পর দেশের যে অর্থনৈতিক অনুমান ছিল তার মধ্যে চামড়া অন্যতম। এছাড়া পাট ও চা এটাই মোটাদাগে অনুমান ছিল। আমাদের প্রত্যেকটা শিল্প নষ্ট হয়েছে। এমন পর্যায়ে গিয়েছে, যখন ২৫ হাজার টাকার গরুর দাম ছিল তখন চামড়ার দাম ছিল ২ হাজার টাকা। এখন ওই গরুর দাম ১ লাখ টাকা কিন্তু চামড়ার দাম ২০০ টাকা এটা। একদম অস্বাভাবিক অবস্থা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা

চীনের সঙ্গে আমরা কাঁচা চামড়া নিয়ে কথা বলেছি: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫