ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৩৯৭ বার পড়া হয়েছে

এবার থাইল্যান্ড থেকে ভারতের মুম্বাইয়ে আসা এক ভারতীয় যাত্রীর লাগেজ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ।

আজ (২ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ওই যাত্রীর লাগেজ থেকে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার, তিনটি স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার এবং পাঁচটি এশিয়ান লিফ টার্টল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই কাস্টমস। এই সাপগুলো চেক-ইন লাগেজে লুকানো ছিল বলে জানিয়েছে কাস্টমস।

এদিকে উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে নীল ও হলুদ রঙের কিছু ভাইপার রয়েছে, যাদের একটি বালতিতে রাখা ছবি কাস্টমস কর্তৃপক্ষ প্রকাশ করে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বলে জানায়। যিনি থাইল্যান্ড থেকে এসেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার সাধারণত পাখিদের মতো ছোট প্রাণী শিকার করে, তবে এদের বিষ রয়েছে এবং এরা বিরল প্রজাতির সাপ। এছাড়া উদ্ধার হওয়া এশিয়ান লিফ টার্টল এবং অন্যান্য প্রাণীগুলোও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিপন্ন তালিকাভুক্ত।

এদিকে বন্যপ্রাণী পাচার প্রতিরোধে মুম্বাই কাস্টমস বিভাগ সচেতনতা ও নজরদারি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

আপডেট সময় ০১:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫