ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত মোহাম্মদপুরে বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা ইউনিয়ন বিএনপির নেতা একাই গিলে খাচ্ছেন জনগণের সকল বরাদ্দ ও সুযোগ সুবিধা বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী, গ্রেফতার ২ জামায়াত দেশের দায়িত্ব নিতে চায়: আযাদ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত মমতার হাত ফসকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস! চীন সফরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

এবার ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট বা কর আরোপ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়ার জুয়েল রানাকে। সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে নিয়মিত ভিডিও বানান জুয়েল রানা। ভিডিওর সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর ফেসবুকে তার পেজচিত্ত মিডিয়ার ফলোয়ার এখন ৪৩ লাখের বেশি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জুয়েল রানা বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি কতটা সত্য। জুয়েল রানার দাবি, বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এই ধরনের কোনো কর আরোপ করা হবে না বলে জুয়েল রানাকে নিশ্চিন্তে থাকতে বলেন। 

জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তাকে বলেন এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক, তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ। জুয়েল রানা বলেন, আমি বলেছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য যে সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হচ্ছে, ইজ ইট রাইট অর রং? উনি বলছেন যে অবশ্যই রাইট না, রাইট হওয়ার সুযোগও নেই, ইনশা আল্লাহ এরকম টা হবে না। আপনি নিশ্চিত থাকেন। আপনি বসে থাকেন আপনার সামনে বন্ধ করা হবে। এরকম কিছু হয়ও নাই। নো টেনশন। আপনি কাজ করেন, আপনারা কাজ করেন। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা হতে পারে না।

জুয়েল রানা বলেন, আমি বললাম যে দেখুন তারা তো সম্পত্তি পাচার করে না। তারা উল্টো তো বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে, তাদের জন্য আপনার আরও বেশি সফট হওয়া উচিত। তো প্রধানমন্ত্রী বলছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন এরকম কিছু হবে না নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন, ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোন ধরনের কোনো কিছু ঘটবে না ইনশাআল্লাহ। উনি সেটি বলেছেন। জুয়েল রানার বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬