ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থী দেলাওয়ারের মুসলিম প্রতিবেশীকে ওমরাহ করার সুযোগ করে দিতে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী খ্রিস্টান যুবক মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ ভারত ‘বিশ্বগুরু’, ভারতীয়দের দেখলে মানুষ নমস্কার করে: আরএসএস প্রধান সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি ইমরান খানের মুক্তি ও চিকিৎসা দাবি জানালেন পাইলট সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: নায়িকা পপি ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার

শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

এবার ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারের লক্ষ্যে শক্তিশালী মুসলিম দেশগুলোর একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর তাসনিম নিউজ এজেন্সির মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। যাতে তারা নিজেদের অভিন্ন স্বার্থ রক্ষা করতে পারে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়। তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংকটে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান সরকার, দেশটির জনগণ ও সামরিক নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের মুখে ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিপক্ষের লক্ষ্য ব্যর্থ করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত খাতে আরও বিস্তৃত হবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবসম্পদকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের শীর্ষ নেতৃত্বের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোনো মুসলিম দেশকে দুর্ভোগে ফেলে রাখা উচিত নয়। ইসলামী বিশ্বের শান্তি, সহযোগিতা ও ঐক্য বজায় রাখা সময়ের দাবি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থী দেলাওয়ারের

শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান

আপডেট সময় ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬