ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

চলতি মাসেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে বাড়ির ছাদে দলের পতাকা টাঙাতে উঠেছিলেন এক সমর্থক। কিন্তু পতাকা ওড়ানোর আগেই মৌমাছির ঝাঁকের আক্রমণের মুখে পড়েন তিনি।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচরে এ ঘটনা ঘটে। আহত সমর্থকের নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি ওই এলাকার বাসিন্দা। পাশাপাশি তিনি কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, সোমবার নগরীর জলসা মার্কেট থেকে ৫৫০ টাকা দিয়ে ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা কিনে আনেন সিরাজুল ইসলাম। আজ সকালে তিনি বাড়ির চারতলা সিঁড়ি রুমের কার্নিশে পতাকা টাঙাতে ওঠেন। ওই সময় আকস্মিকভাবে মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তিনি তাড়াহুড়ো করে নেমে আসেন। তবে এর আগেই তাঁর বাঁ পায়ের হাঁটুতে ও পায়ের নিচে মৌমাছি কামড় দেয়। পরে তাঁকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানেই তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

জানতে চাইলে আজ বেলা তিনটার দিকে আহত সিরাজুল ইসলাম বলেন, ‘পতাকা লাগানোর সময় বিভিন্ন বিপদের কথা মনে পড়ায় সতর্কও ছিলাম। তবু রক্ষা পাইনি। ছয় ঘণ্টা হয়ে গেলেও ব্যথা কমেনি।’

জুলধা ইউনিয়নের পল্লিচিকিৎসক লাবলু কুমার দে বলেন, সিরাজুল ইসলাম মৌমাছির আক্রমণের শিকার হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এদিকে বিশ্বকাপ ঘিরে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা ভবন, দোকান ও গাছে নিজ নিজ দলের পতাকা টাঙাতে শুরু করেছেন। সমর্থকদের অনেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দমিছিলের প্রস্তুতিও নিচ্ছেন। ২০২২ সালের বিশ্বকাপের আগেও দুই দলের সমর্থকেরা পৃথকভাবে শোভাযাত্রা ও মিছিল করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

আপডেট সময় ১১:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬