ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল সৌদি ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয় দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত ইরানিরা, তেহরানে জানফাদা-ই-ইরান কর্মসূচি রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা: সাদ্দাম বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম

হিংসা বাদ দিয়ে সুন্দর রাজনীতির চর্চা করতে হবে: ইশরাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি বিশেষ সহকারি ইশরাক হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে আমরা হিংসা-বিদ্বেষ এবং যে হিংসাত্মক রাজনীতি, তা বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাজনীতির চর্চা করি, যেখানে সবাই আমরা ধর্ম-বর্ণনির্বিশেষে সবার পাশাপাশি সহাবস্থান করে বসবাস করব এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আমরা জনগণের হাতে ছেড়ে দেব। জনগণ ভোট দিয়ে যে রাজনৈতিক দলকে রাষ্ট্রক্ষমতায় আসীন করবে, সেই দলকে আমরা মেনে নেব।

গতকাল শুক্রবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

ইশরাক হোসেন বলেন, আজ বর্তমান সরকার এবং তাদের নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের উদ্দেশে বলব, আপনারা হিংসা-বিদ্বেষ এবং একটি অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে যে নতুন রাজনীতি এবং নতুন যে বাংলাদেশ, আপনারা সেই দিকে মনোযোগী হন। আপনারা ভিন্ন দলের সিনিয়র নেতাদের প্রতি কটূক্তি বন্ধ করেন। এটার জন্য ছাত্র-জনতা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেনি।

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। সেটি করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি, ইনশা আল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

হিংসা বাদ দিয়ে সুন্দর রাজনীতির চর্চা করতে হবে: ইশরাক

আপডেট সময় ১০:১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫