ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

স্বামীকে বন্দি রেখে স্ত্রীর ওপর বর্বরতা, রাজনীতি থেকে বাদ শ্রমিক দল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে এবং এতে ভিকটিমের স্বামী নিজেই বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।

ভোলা জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বিবিসি বাংলাকে জানান, অভিযুক্তদের মধ্যে শ্রমিক দল ও যুবদলের কর্মীরা রয়েছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

ভুক্তভোগী নারীর স্বামী পেশায় বাবুর্চি এবং ঢাকায় একটি হোটেলে কাজ করেন। তিনি জানান, তার দুই স্ত্রী। শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তিনি তজুমদ্দিনের একটি ইউনিয়নের বাড়িতে গেলে স্থানীয় শ্রমিক দল–যুবদলের কয়েকজন তাকে সেখানে আটকে রেখে টাকার জন্য রাতভর নির্যাতন করে। পরে তারা ফোন করে তার প্রথম স্ত্রীকে সেখানে ডেকে পাঠায়।

রবিবার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে তার কাছে চার লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে স্বামীকে পাইপ ও রড দিয়ে মারধর করা হয়। এরপর দুপুরের দিকে স্বামীকে সরিয়ে দিয়ে তার প্রথম স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

স্থানীয়রা বলছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছিল এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় একাধিক অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এই ঘটনায় ভোলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

স্বামীকে বন্দি রেখে স্ত্রীর ওপর বর্বরতা, রাজনীতি থেকে বাদ শ্রমিক দল নেতা

আপডেট সময় ১০:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫