ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

আগামীকাল শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এবার জুলাই পদযাত্রা শেষে আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনার প্রাঙ্গণে আসার আহ্বান জানিয়েছে দলটি। আজ শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জানায়, বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনা, চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি ঘোষণা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিবৃতিতে বলা হয়, বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাসজুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবি মানুষের সঙ্গে। সেখানে এনসিপি’র নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।

২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল। সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট, রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি’র প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

আগামীকাল শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি

আপডেট সময় ১১:২০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫