ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

এবার জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার।

শনিবার (২ আগস্ট) এই তথ্য জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন।

মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এ মামলায় ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহন শুরু হবে বলে জানানো হয় তখন। তবে, তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ।

এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এরইমধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার

আপডেট সময় ০২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫