ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা, ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

প্রেভো দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন।

তিনি বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার আলোকেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।এর আগে গত জুলাইয়ের শেষ দিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর একে একে আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষ স্বীকৃতির কথা বলেছে।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় ৭৫ শতাংশ অর্থাৎ ১৪৭টি দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামের এই ঘোষণা এমন এক সময় এলো, যখন গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত হয়েছে এবং আরও এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা, ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

আপডেট সময় ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫