ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠাল ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

এবার আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে ভারত। স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, এ বিষয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে তার।

ভারতের মিশন কাবুল থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে ১৫টন খাদ্যসামগ্রী পৌঁছে দিতেও সহযোগিতা করছে। জয়শঙ্কর আরও জানান, ভারত খুব শীঘ্রই অতিরিক্ত ত্রাণসামগ্রী পাঠাবে।

তিনি বলেন, ‘আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে রয়েছে ভারত।’ সূত্র: বিবিসি নিউজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠাল ভারত

আপডেট সময় ১২:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫