ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না, দেশে আরেকটা গণহত্যা পরিচালিত হবে: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগ ফেরত আসলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলো কাজ করছে । এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে। তিনি বলেন, আমরা রাজনীতি করি, যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি (জাপা) যদি ফিরে আসে, তাহলে আপনি মনজুর আল মতিন (উপাস্থাপক) আপনার অবস্থা কী হবে? জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কী হবে, আমরা যে আন্দোলন করেছি আমাদের কী হবে?

তিনি বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না। এ জন্য আমাদের কনসার্নটা হলো, আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ-অভ্যুত্থানে প্রতিহত করেছি, ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা। অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে। জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে গণ-অধিকার পরিষদের এই নেতা বলেন, আমার কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষটাকে সন্দেহজনক মনে হচ্ছে। এটা সংঘর্ষ নাকি আওয়ামী লীগ একটা সংঘর্ষ বাধিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে। এছাড়াও দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ অর্থনৈতিক ফান্ড পাচ্ছে- এমন তথ্য তুলে ধরেছেন রাশেদ খান। গণমাধ্যম ও বিএনপির সিনিয়র নেতাদের বরাত দিয়ে তিনি জানান, এস আলম গ্রুপ দেশকে আনস্টেবল করতে আওয়ামী লীগকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না, দেশে আরেকটা গণহত্যা পরিচালিত হবে: রাশেদ খান

আপডেট সময় ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫