ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই: সেতুমন্ত্রী বিশ্বকাপ ইতিহাসের শেষ ষোলোতে নিয়মিত ব্রাজিল, নেই আর কোনো দল

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: আমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

এবার গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জামায়াত পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও তাঁর অভিযোগ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

ডাকসু নির্বাচনে শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আমানউল্লাহ আমান বলেন, ছাত্রশিবিরের মুরুব্বি সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। নির্বাচন যাতে বিলম্বিত হয়, সে জন্য সারা দেশে ইন্টেনশনালি এ মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে—বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই।

আমানউল্লাহ আমান আরও বলেন, নুরুল হক নুরের যে ঘটনা ঘটেছে, সম্প্রতি সময়ে যতগুলো ঘটনা, আপনারা দেখবেন যে, দুই পক্ষেই জামায়াতের লোক আছে। অর্থাৎ, ভেতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে পরিস্থিতিকে ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে, এ মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না।

প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে যে, দেশে যদি এ পরিস্থিতি চলে, নির্বাচনের কি অবস্থা আছে? সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এ খেলা মানুষ বুঝে গেছে। ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি প্রসঙ্গে ছাত্রদল নেতা বলেন, শিবির সব সময় বলে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতা-কর্মীরা যে নারী কর্মীকে হেনস্তা করেছে, সেটা কি তাদের চেইন অব কমান্ডের ভেতরে পড়ে? যদি তা-ই হয়, তবে সেটাই তাদের আদর্শিক অবস্থান।

রাকসু নির্বাচনে শিবিরকে জেতানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে আমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতীকরণ করা প্রশাসন। তারা প্রত্যেকেই একটি সংগঠনকে জেতানোর জন্য যত রকমের অপচেষ্টা করা দরকার, তা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের রগ কাটার ইতিহাস আমরা আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে ফিরতে দেব না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: আমান

আপডেট সময় ০৬:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫