ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত এরই মধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমে পড়েছে। তারা অন্যান্য রাজনৈতিক দল ও বিএনপির চেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে। এজন্য নির্বাচনে জামায়াত অংশ নেবে না, এটা বলা ঠিক না। তবে বিএনপিও নির্বাচনী প্রস্তুতির মধ্যে আছে।

গতকাল বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, পিআর পদ্ধতি হচ্ছে সাংবিধানিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে। কেউ চাইলেই হবে না।

তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দলকে তাদের বক্তব্য জনগণের সামনে আনতেই পারে। এতে তাদের স্বাধীনতা রয়েছ। তবে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নির্বাচন করবে। আর বিএনপি বিশ্বাস করে নির্বাচনী তফসিল ঘোষণা হলেই জামায়াতসহ সব দল নির্বাচনে অংশ নিবে।

এসময় সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পদ্দারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে: দুদু

আপডেট সময় ১১:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫