ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারে এলে ১৮ মাসে ১ কোটি লোকের চাকরি দেবে বিএনপি: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বাংলাদেশে বড় আকারে অর্থনৈতিক পরিবর্তন আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, নির্বাচনে জনগণ বিএনপিকে রায় দিলে শিল্পখাতে হারানো চাকরি ফিরিয়ে আনা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আত্মকর্মসংস্থানের খাতভিত্তিক বিস্তারিত পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখাও প্রস্তুত রয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পিআর প্রসঙ্গে আমীর খসরু বলেন, পিআর পদ্ধতি চাইলে সেটা জনগণের অধিকার। তবে এ বিষয়ে বিএনপির দেওয়ার কিছু নেই। জনগণের ম্যান্ডেট নিয়েই সংসদে বিষয়টি উপস্থাপন করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে বাঁচাতে হলে নির্বাচিত সংসদ ও সরকার গঠন জরুরি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বর্তমানে সরকার ও জনগণের মধ্যে কোনো সেতুবন্ধন নেই, যার কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু

সরকারে এলে ১৮ মাসে ১ কোটি লোকের চাকরি দেবে বিএনপি: আমীর খসরু

আপডেট সময় ০২:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫