ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় এলে ৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তোফায়েল আহমদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে প্রশিক্ষণের মাধ্যমে ৪ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, যুবকরা যে ট্রেডে আগ্রহী, তাদেরকে সেই ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে। এর মাধ্যমে দেশে বিদ্যমান বেকারত্ব দূর করা হবে। আজ বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, এই দেশ আপনার, আমার সবার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। জামায়াত ক্ষমতায় গেলে সবার মৌলিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করবে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, জেলা আইবিডব্লিউ সভাপতি হাজী ফরিদ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের আমীর সফিকুল ইসলাম এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের আমীর মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় এলে ৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তোফায়েল আহমদ

আপডেট সময় ০২:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫