ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা! আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটোয়ারী ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ  স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির ‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’ মুসলিমপ্রধান দেশে ইসরায়েলের গোপন ঘাঁটি, তথ্য আড়াল রাখতে দুজনকে হত্যা দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা

যে কোনো দিন ২০০ আসনে প্রার্থী ঘোষণা দেবে বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন মূলত নির্বাচনী প্রস্তুতিতেই ব্যস্ত সময় পার করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি নভেম্বরের প্রথমার্ধের যে কোনো সময় অন্তত ২০০ আসনে একক প্রার্থী ঘোষণা দিতে পারে বিএনপি। যদিও এই প্রার্থীদের তালিকা গত অক্টোবরেই প্রকাশ করার পরিকল্পনা ছিল, কিন্তু তা কিছু রাজনৈতিক কারণ ও পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে গেছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, অক্টোবর মাসের শেষ দিকে একক প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা ছিল। সেটা তো হয়নি। দেখা যাক। শরিক দলের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে। সেটা চূড়ান্ত করতেও একটু সময় লাগবে।

বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত করার পেছনে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে। তাদের দাবি, কয়েকটি রাজনৈতিক দল ছাড়াও সরকারের ভেতরের কিছু প্রভাবশালী ব্যক্তি এতে যুক্ত থাকতে পারেন। তবে বিএনপি কোনো প্ররোচনায় পা দেবে না এবং মাঠে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণার পরিকল্পনাও আপাতত নেই।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন সংকট তৈরি করেছে। তবে বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজিত হয় না। পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। তিনি বলেন, আমরা অত্যন্ত কঠিন একটি সময় পার হচ্ছি। এই সময়টা আমাদের জন্য একটি পরীক্ষা। বিএনপি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে চলবে। আমরা চাই জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার অবসান ঘটিয়ে সংসদ নির্বাচন আয়োজনের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী হোক।

এদিকে গত অক্টোবরের মধ্যে অন্তত ২০০ আসনে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জানা গেছে, এর মধ্যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সংকট তৈরি হওয়ায় একক প্রার্থী ঘোষণা পেছানো হয়। ধারণা করা হচ্ছে, চলতি মাসের প্রথমার্ধের যে কোনো সময় একক প্রার্থী ঘোষণা করা হতে পারে। আবার কেউ কেউ বলছেন, আগামী সোমবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর দু-একদিনের মধ্যে একক প্রার্থী ঘোষণা হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

যে কোনো দিন ২০০ আসনে প্রার্থী ঘোষণা দেবে বিএনপি

আপডেট সময় ০১:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫