ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সুখবর দিলো কাতার আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত  রাস্তার ইট তুলে নিজ বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গঙ্গা নদীতে আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা! আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটোয়ারী ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ  স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির ‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

এবার গণভোটের দিন মুখ্য বিষয় না, জুলাই সনদের আদেশ জারি করাই মুখ্য উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নভেম্বরের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি হওয়া উচিত। তিনি বলেন, জামায়াত নির্বাচন পেছাতে চায় আর বিএনপি সংস্কারকে পেছাতে চায়। এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

গণভোট আগে না পরে এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুইটি রাজনৈতিক দল। গণভোটের অযুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

রোববার (২ নভেম্বর) সকালে রাজধানীর রূপায়ন টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপি আহবায়ক। জামায়াত ও বিএনপিকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, একদল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যারা তাদের নিয়ে এনসিপির জোট ভাবনা। আপাতত এককভাবে ৩০০ আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবশ্যই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু যদি এই সনদে স্বাক্ষর করেন, তবে তা হবে সংস্কারের কফিনে পেরেক মারার শামিল।

তিনি যোগ করেন, ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পাঁয়তারা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার সুখবর দিলো কাতার

এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৪:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫