ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান—জানালেন বিএনপির সালাউদ্দিন আহমেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়মিত এ বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়েও কথা হয়। সালাউদ্দিন আহমেদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পরে বিস্তারিত জানাবেন ডা. এ জেড এম জাহিদ।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রয়োজন হলে একদিনের মধ্যেই তার জন্য ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান—জানালেন বিএনপির সালাউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৮:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫