ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত: মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

তিনি আরও বলেন, “তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন অনুযায়ী এবং যেকোনো উপায়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”

বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকেও নিয়মিত আপডেট জানানো হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি জানান, পরিস্থিতি বেশ গুরুতর হওয়ায় পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম সোমবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে—যাদের বেশিরভাগই চীনের নাগরিক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত: মোদি

আপডেট সময় ০৮:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫